সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০
রেল লাইনে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল মালেক (২৩) ও সুমাইয়া আক্তার (১৪) রেললাইনে দাঁড়িয়ে ছবি তোলার সময় তারা ট্রেনে কাটা পড়ে। সংবাদদাতা,চট্রগ্রাম।
শুক্রবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর বাওয়াছড়া রেল গেটে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহতদের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা এলাকায়। তাদের বাবার নাম নুরুল মোস্তফা। চাকরি সূত্রে ১৫ বছর ধরে ওয়াহেদপুর এলাকায় বসবাস করে আসছেন সপরিবারে।
ওই এলাকার বাসিন্দা শাখাওয়াত হোসেন জানান, শুক্রবার বিকেলে মোস্তফার স্ত্রী ছেলে-মেয়েসহ ওয়াহেদপুর বাওয়াছড়া লেকে ঘুরতে যান। সেখান থেকে আসার পথে রেললাইনে ছবি তুলছিলেন মালেক। তিনি শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। এসময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী ট্রেন আসছে দেখে ভাইকে বাঁচাতে গিয়ে বোন সুমাইয়াও প্রাণ হারান। ঘটনাস্থলে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়।
নিহত মালেক প্যারাগন ফিড মিল নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ভাই-বোনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চট্টগ্রাম জিআরপি পুলিশের ওসি কামরুল হাসান বলেন, ‘মিরসরাইয়ের ওয়াহেদপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে দুজন মারা যাওয়ার খবর শুনেছি। আমাদের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি