সিলেট | |
প্রকাশিত: 2:01 PM, January 14, 2021
প্রভাতবেলা ডেস্ক:
কক্সবাজারের টেকনাফ উপজেলাধীন নয়াপাড়া-মোছনী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। একই সাথে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩০ জন নারী-পুরুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানায়, দ্রুত আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ায় ঘর থেকে কোনো পরিবার মালামাল বের করতে পারেনি। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ক্যাম্পে বসবাস করা রোহিঙ্গারা জানায়, ক্যাম্পের ই-ব্লকের একটি বাড়ির গ্যাসের চুলা থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।
টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, রাত ২টার দিকে খবর পেয়ে উখিয়া ও টেকনাফের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, এখনো অগ্নিকাণ্ডের সূত্রপাতের সঠিক কারণ নির্ণয় করা যায়নি। তবে কেউ কেউ গ্যাসের চুলা থেকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে।
এ দিকে, নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ইনচার্জ আবদুল হান্নান সরকার জানিয়েছেন, আগুনের ঘটনায় সাড়ে পাঁচশত ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি