সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, মে ২৩, ২০১৮
কক্সবাজার সংবাদদাতাঃ বুধবার তৃতীয় দিনের কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
গত সোমবার ইউনিসেফের হয়ে প্রিয়াঙ্কা চোপড়া বাংলাদেশে এসেছেন। প্রকৃতি, স্বাস্থ্য, শিক্ষা, নারী অধিকার ইত্যাদি বিষয়ে কাজ করে চলেছেন এ বলিউড অভিনেত্রী।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৫টি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাবেক বিশ্বসুন্দরী এবং বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন: ‘ফেলে আসা দু:সহ স্মৃতি রোহিঙ্গা শিশুদের বাকি জীবন বয়ে বেড়াতে হবে। শারীরিক ও মানসিকভাবে তারা সবসময় দুর্বল থাকবে। অনেক রোহিঙ্গা শিশু ভয় নিয়েই বেড়ে উঠবে। এদের ভবিষ্যত বিনির্মাণে সবার সহযোগিতা দরকার।’
টেকনাফের লেদা বিজিবি চৌকির কাছে ইউনিসেফ পরিচালিত শিশুদের খেলাধুলার জন্য তৈরি স্থান পরিদর্শন করেন। সেখান থেকে বেলা ১১টার দিকে তিনি টেকনাফের লেদা মেকসিফট সেটেলমেন্ট ক্যাম্পে যাওয়ার কথা থাকলেও গাড়ি থেকে তা দেখতে দেখতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে চলে যান।
কক্সবাজারের জামতলি রোহিঙ্গা ক্যাম্পে উপস্থিত উন্নয়ন কর্মীসহ সবার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
প্রিয়াঙ্কা চোপড়া বলেন: ‘আসুন সবাই মিলে তাদের সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করি। কারণ এখন তাদের জীবন ফ্যাকাসে। আমাদের সবার সহযোগিতায় বদলে যেতে পারে রোহিঙ্গা শিশুদের জীবন। আসুন, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসাথে তাদের জীবন পাল্টে দিতে কাজ করি।’
এদিকে গত মঙ্গলবার দ্বিতীয় দিনে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন- রোহিঙ্গারা যে পথে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে ভাঙার সেই স্থানে নিয়ে যাওয়া হয় তাকে। গাড়ি থেকে নেমে সেই পথে তিনি কিছু সময় হাঁটাহাঁটি করেন। সেখান থেকে নাফ নদী আর মিয়ানমার দেখা যায়।
কক্সবাজারে দ্বিতীয় দিনের মতো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। দিনভর ঘুরে শিশুদের সাথে যেমন হাসি-আনন্দে সময় সময় কাটান, তেমনি নিজ দেশে তাদের ওপর নির্মম নির্যাতনের কথা শুনে হন আবেগতাড়িত। রোহিঙ্গাদের আশা, বিশ্ববাসীর কাছে তাদের দুর্দশার কথা তুলে ধরবেন এই বলিউড অভিনেত্রী।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে নিয়ে হারিয়াখালী যায় ইউনিসেফ দল। রয়েল টিউলিপ হোটেল থেকে মেরিন ড্রাইভ হয়ে ইউসিফের গাড়িযোগে হারিখালী ভাঙা নামক সীমান্তে পৌঁছান তারা।
এর আগে গত বছর প্রিয়াঙ্কা চোপড়া সিরিয়ান শরণার্থী শিশুদের সঙ্গে সাক্ষাৎ করতে জর্ডানে গিয়েছিলেন।
বৃহস্পতিবার সকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার পর কক্সবাজার ত্যাগ করবেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি