সিলেট | |
প্রকাশিত: 5:06 PM, September 20, 2021
র্যাবের অভিযানে ঘর বাঁধা হলো না তারেক- তাবাসসুমের।
প্রেমের সম্পর্কে ঘর বাঁধার স্বপ্নে তারা পালিয়ে যায় নোয়াখালির কোম্পনীগঞ্জ থেকে। তাবাসসুম অপ্রাপ্ত বয়স্ক। পরিবারের পক্ষে দায়ের করা হয় অপহরণ মামলা। গোপন সংবাদে তাদের অবস্থানের খবর জেনে যায় র্যাব-৯। প্রভাতবেলা প্রতিবেদক♦
সিলেট শহরতলীর টুকেরবাজার থেকে অপহৃতাসহ অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব -৯। রোববার (১৯ সেপ্টেম্বর) রাতে এএসপি মো: আব্দুল্লাহর নেতৃত্বে র্যাব-৯ সিপিসি-৩ এ অভিযান পরিচালনা করে।
অভিযানে অপহরণকারী মো: ইলিয়াছ তারেককে (২০) গ্রেফতার করে র্যাব। সে নোয়াখালির কোম্পানীগঞ্জের ৭নং ওয়ার্ডের চরহাজারী এলাকার মৃত ইসমাইল হোসেনের পুত্র। তার বিরুদ্ধে গত ২ সেপ্টেম্বর কোম্পানীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলা নং-০২/২৩১ তারিখ ০২/০৯/২১ ইংধারা; ৭/৩০ ২০০০ সালের নারী ও শিশুনির্যাতন দমনআইনসংশোধনী ২০০৩ ।
তারেক একই এলাকার ৩ নং ওয়ার্ডের চরপার্বতীর আব্দুল হালিমের মেয়ে তাবাসসুমকে কে অপহরণ করে বলেেএজাহারে উল্লেখ করা হয়। অপহৃতার বয়স এজাহারে ১৩ বছর উল্লেখ করা হয়েছে।
র্যাব-৯ অভিযানকালে তারেকের কাছ থেকে অপহৃতা তাবাসসুমকে উদ্ধার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামী ও ভিকটিমকে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ এর মিডিয়া অফিসার মাহফুজ রহমান প্রভাতবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।
সুত্র জানায় তারেক -তাবাসসুম প্রেমের সম্পর্ক ধরে ঘর ছেড়ে পালিয়ে সিলেট আসে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি