র‌্যাবের নতুন ডিজি আব্দুল্লাহ আল মামুন

প্রকাশিত: 3:40 PM, April 8, 2020

র‌্যাবের নতুন ডিজি আব্দুল্লাহ আল মামুন

 

প্রভাতবেলা প্রতিবেদক:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাবের) মহাপরিচালক হয়েছেন আব্দুল্লাহ আল মামুন। তিনি এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান ছিলেন।

 

বুধবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়। আগামী ১৫ এপ্রিল থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

 

উল্লেখ্য, র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদকে আজ নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার স্থলে নিয়োগ পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ