লক্ষীপাশায় ঘোড়া প্রতীকে তুহিনের চমক

প্রকাশিত: 9:44 PM, October 20, 2020

লক্ষীপাশায় ঘোড়া প্রতীকে তুহিনের চমক

সংবাদদাতা, গোলাপগঞ্জ♦ উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ- নির্বাচনে চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলীম তুহিন। বেসরকারীভাবে তিনি নির্বাচিত হয়েছেন। ঘোড়া প্রতীকে তার প্রাপ্ত ভোট ৩হাজার ২২৪ ভোট ।

লক্ষীপাশা ইউপির চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আলোচনায় ছিল নৌকা, ধান, আনারস প্রতীক।
ভোটের সময় ঘোড়ার প্রার্থীর সমর্থকরা ছিল নিরব। ভোট কেন্দ্রগুলোতে নৌকা, ধান আর আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকদের  উল্লাস হৈ চৈ ছিল চোখে পড়ার মত।
কিন্তু শেষ হাসি হাসলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলীম তুহিন। বিজয়ী হয়ে দেখালেন চমক।
তিনি ঘোড়া প্রতীকে ৩হাজার ২২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ