লক্ষীপুরের সাংসদ কাজী শহীদ কুয়েতে গ্রেফতার

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জুন ৭, ২০২০

লক্ষীপুরের সাংসদ কাজী শহীদ কুয়েতে গ্রেফতার

 

প্রভাতবেলা ডেস্ক:

 

কুয়েতে মানবপাচারে হাজার কোটি টাকার কারবারের অভিযোগে লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে গ্রেফতার করা হয়েছে।

 

রোববার বিকালে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, কাজী শহীদ ইসলাম পাপুলকে গ্রেফতার করেছে কুয়েত সরকার। তবে কবে কখন তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

 

চলতি বছরের ফেব্রুয়ারিতে মানবপাচারকারী সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে কুয়েত সরকার সাঁড়াশি অভিযান শুরু করে।ধরপাকড় শুরু হলে নতুন একটি কোম্পানির নাম আলোচনায় চলে আসে। ওই কোম্পানি ১০ হাজার কর্মী কুয়েতে নিয়ে তাদের কাছ থেকে দুই কোটি দিনার আদায় করেছে।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ