সিলেট | |
প্রকাশিত: 8:37 PM, May 20, 2020
প্রভাতবেলা ডেস্ক:
করোনা ভাইরাসের কারণে দীর্ঘমেয়াদী লকডাউনে থাকা নির্যাতিত নেতাকর্মীদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে লন্ডন সিটি যুবদল।
বুধবার নগরীর ৭নং ওয়ার্ডের সুবিদবাজার এলাকায় লন্ডন সিটি যুবদলের পক্ষ থেকে খাদ্য সামগ্রী তুলে দেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। এসময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, জাতির এই দুঃসময়ে সুদুর প্রবাসে অবস্থান করেও লন্ডন সিটি যুবদল নেতৃবৃন্দ দেশের নির্যাতিত দলীয় নেতাকর্মী ও অসহায় মানুষকে ভুলে যাননি। যদিও প্রবাসেও করোনা আঘাত হেনেছে। সেখানেও মানুষ ঘরবন্দি। তবুও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবং যুক্তরাজ্য যুবদলের পরামর্শক্রমে লন্ডন সিটি যুবদল মানবতার ডাকে সাড়া দিয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। সামর্থ অনুযায়ী সবাইকে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তারা।
৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি লল্লিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর যুবদল নেতা জামাল আহমদ খানের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ বখত তারেক, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা ও মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্যদের মধ্য থেকে আনোয়ার হোসেন মানিক, এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, তোফাজ্জল হোসেন বেলাল, আক্তার আহমদ, মামুন আহমদ মিন্টু, বিএনপি নেতা এম মখলিছ খান, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য লোকমান আহমদ, জেলা যুবদলের আহŸায়ক কমিটির সদস্য মিজানুর রহমান নেছার, বিএনপি নেতা আব্দুল মালেক, স্বেচ্ছাসেবক দল নেতা কাজী মেরাজ, গাজী লিটন, যুবদল নেতা বদরুল ইসলাম, আমিনুল ইসলাম আমিন, জুবেদ আহমদ আমিরী, মেহেদী হাসান সপু, সাঈদ মাহমুদ ওয়াদুদ, জাবেদ আহমদ খান, হেলাল আহমদ, ইফতে হাসান সুমিত, সায়েদ আহমদ দিপক, ছাত্রদল নেতা আলী আকবর রাজন, মাহমুদুল হাসান সাগর, ফরিদ আহমদ, আবিদ, আকাশ ও হাসান প্রমূখ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি