লিটুর পরিচয় মিলেছে: পরিস্থিতি থমথমে

প্রকাশিত: 2:14 PM, July 17, 2017

সংবাদদাতা,বিয়ানীবাজার: বিয়ানীবাজার সরকারী কলেজ ক্যাম্পাসে নিজ দলের ক্যাডারদের গুলিতে নিহত ছাত্রলীগ কর্মী লিটুর পরিচয় পাওয়া গেছে। তার বাড়ী তার বাড়ী পৌরসভার কসবা (পন্ডিতপাড়া) নয়াটিলায়। তার পিতার নাম হাজী ফয়জুর রহমান। সে বিয়ানীবাজার ছাত্রলীগের পাভেল গ্রুপের কর্মী।

তবে লিটু বিয়ানীবাজার সরকারী কলেজ এর ছাত্র না বহিরাগত তা নিশ্চিত হওয়া যায়নি।

সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।কলেজটি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বাড়ীর অনতিদুরেই অবস্থিত। ক্লাসে ঢুকে প্রতিপক্ষের কর্মীকে খুব কাছে থেকে গুলি করে হত্যা করে ছাত্রলীগ  ক্যাডাররা। এরপর অস্ত্র উচিয়ে বীরদর্পে ক্যাম্পাস ত্যাগ করে। প্রত্যক্ষদর্শীরা জানান।

নিহত ছাত্রলীগ কর্মীর নাম খালেদ আহমদ লিটু (২৩)। লিটু ছাত্রলীগের পাভেল গ্রুপের কর্মী বলে জানা গেছে।

সোমবার (১৭ জুলাই) দুপুরে ছাত্রলীগের পল্লব ও পাভেল গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা নিহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গুলি খালেদ আহমদ লিটুর মাথায় লেগেছে।

আরও পড়ুন  গণটিকা ব্যবস্থাপনায় ব্যর্থ সিলেট সিটি কর্পোরেশন

কলেজ ক্যাম্পাস সহ গোটা পৌর সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সর্বশেষ সংবাদ