সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৮
নড়াইল সংবাদদাতাঃ আইসক্রিম দেয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে । নড়াইলের লোহাগড়ায় ক্রেতাশূন্য এক মুদি দোকানির বিরুদ্ধে এই অভিযোগ।
এলাকাবাসী নির্যাতিতা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। অভিযুক্ত দোকানিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
অভিযুক্ত মিরাজ বিশ্বাস (২৮) একই গ্রামের ইসলামের ছেলে।
এ ঘটনায় শনিবার নির্যাতিতা শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
জানা গেছে, উপজেলার মশাঘুনী গ্রামের অভ্যন্তরে সিংগা মোড়ে মিরাজের মুদি দোকানে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই শিশুটি আইসক্রিম কিনতে যায়। দোকানে কেউ না থাকায় মিরাজ বিশ্বাস দোকানের মধ্যে শিশুটিকে আইসক্রিম দেয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণ করে।
শিশুটির যন্ত্রণার কান্না শুনে পথচারীরা এগিয়ে গেলে অভিযুক্ত মিরাজ শিশুটিকে দোকানে ফেলে রেখে পালিয়ে যায়। পরে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে।
শিশুটির শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে লোহাগড়া হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য সদরে প্রেরণ করা হয়েছে।
এ প্রসঙ্গে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেয়েছি, পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি