সিলেট | |
প্রকাশিত: 7:43 PM, November 16, 2020
শাবান মাহমুদকে ভারতের নয়া দিল্লীতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার(১৬ নভেম্বর) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়থেকে আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, সাংবাদিক শাবান মাহমুদকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছরমেয়াদের বাংলাদেশ হাইকমিশন , নয়াদিল্লী , ভারত-এ মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল।
এই চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য: শাবান মাহমুদ বর্তমানে বাংলাদেশফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি। বাসস

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি