সিলেট | |
প্রকাশিত: 5:12 PM, October 29, 2020
প্রতিনিধি, হবিগঞ্জ:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম ইভা আক্তার (২)। সে উপজেলার উবাহাটা গ্রামের গাড়িচালক ইকবাল মিয়ার মেয়ে।
জানা যায়, বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল শিশু ইভা আক্তার। হঠাৎ সবার অগোচরে বাড়ির পাশ্ববর্তী পুকুরে পড়ে যায় সে। অনেকক্ষণ ইভাকে দেখতে না পেয়ে তার মা তাকে খুঁজতে থাকেন। ঘরে-বাইরে কোথাও ইভাকে না পেয়ে বাড়ির পাশের পুকুরে খোঁজ করলে সেখানে তার নিথর দেহ ভেসে থাকতে দেখেন পরিবারের লোকজন। তখন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইভাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ পৌরসভার উবাহাটা গ্রামের ওয়ার্ড কাউন্সিলর মো. তাহির মিয়া।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি