সিলেট | |
প্রকাশিত: 3:49 PM, April 6, 2019
প্রভাতবেলা ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দিপু মনিকে সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) সকাল ৮ টায় ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে তিনি এসে পৌঁছান।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৪ জন ভাইস চ্যান্সেলরদের নিয়ে দিনব্যাপী ‘ইন্টারনেশনাল কনভেশন অব ভাইস চ্যান্সেলর’স (আইসিভিসি-২০১৯)’ অনুষ্ঠানে যোগ শিক্ষামন্ত্রী সিলেট এসেছেন।
এসময় বিমান বন্দরে অভ্যর্থনা জানান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদ উদ্দিন আহমদ, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, গোয়াইনঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুমান প্রমুখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি