সিলেট ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৭
সংবাদদাতা, ফেঞ্চুগঞ্জ: দাওয়াত খেতে গিয়ে পুলিশের হাতে পাকড়াও হয়েছেন শিবিরের ৫ নেতা। একই সাথে আমন্ত্রণকারী দুই সহোদরকেও গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়। উপজেলার হাটুভাঙ্গা গ্রামের দুই সহোদর আলমগীর ও জাহাঙ্গীর তাদের বাড়ীতে নৈশভোজের আমন্ত্রণ জানান জেলা ও উপজেলা শিবিরের দায়িত্বশীলদের। আমন্ত্রণ অনুযায়ী শুক্রবার রাত ৮ টার দিকে হাটুভাঙ্গাস্থ আলমগীর ও জাহাঙ্গীর এর বাড়ীতে উপস্থিত হন ৫ শিবির নেতা। ঐ বাড়ীতে পৌঁছার কিছুক্ষণের মধ্যে পুলিশ বাড়ীটি ঘেরাও করে তাদের আটক করে নিয়ে যায়। গ্রেফতারকৃতদের স্বজন পরিজন ও প্রত্যক্ষদর্শীরা এমন তথ্য জানান।
অপরদিকে পুলিশ সুত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জ উপজেলার হাটুভাংঘা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানার ইনচার্জ আব্দুস সালের নির্দেশনায় এবং এস আই শমীরণ চন্দ্র দাশ এর নেতৃত্বে অভিযান চালিয়ে মশরুর উদ্দিন এর বাড়ী থেকে আটক করা হয় তাদের।
অাটককৃতরা হলেন-সিলেট জেলা (পশ্চিম) শিবিরের সভাপতি সাফায়াত আহমেদ (৩১) উপজেলা শিবিরের সভাপতি হুমায়ুন আহমদ(২২), আলমগির হুসেন(২৩),জাহাঙ্গীর হোসেন(২০),সারোয়ার আহমদ (২৫),অলিউর রহমান (১৯)এবং আখতার হোসেন।
ফেঞ্চুগঞ্জ থানার এসআই সমীরণ চন্দ্র দাস জানিয়েছেন , তাদের কাছ থেকে ‘জাগ্রত জনতা”এর ব্যনারে প্রচুর পরিমাণ সরকার বিরোধী লিফলেট সহ ধর্মীয় উস্কানিমুলক বই পাওয়া গেছে, পহেলা বৈশাখে তাদের নাশকতার পরিকল্পনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি