সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৭
প্রতিনিধি, ছাতক: ছাতকে প্রধান শিক্ষকের চড়ে আঘাতে সহকারি শিক্ষিকা গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার দোলারবাজা ইউপির বারগোপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান একই স্কুলের সহকারি শিক্ষিকা হালিমা বেগমের গালে সজোরে চড় দিয়েছেন। ঘটনাটি স্কুল কমিটি ও এলাকাবাসির মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রধান শিক্ষকের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে দু’জনের মধ্যে আরো একাধিক ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
শিক্ষিকা হালিমা এলাকাবাসির কাছে ঘটনার বিচার প্রার্থী হয়ে স্কুল ত্যাগ করলে কমিটির নেতৃবৃন্দ ও গন্যমান্য লোকজন নিষ্পত্তির জন্যে লক্ষীপাশাস্থ তার বাড়িতে যান। এব্যাপারে শিক্ষিকা হালিমা বেগম জানান, প্রধান শিক্ষকের সাথে সংঘটিত ঘটনার নিষ্পত্তি হয়নি।
প্রধান শিক্ষক আতাউর রহমান অনৈতিকতার বিষয়টির তীব্র প্রতিবাদ করে বলেন, প্রতিহিংসা বশত: তার বিরুদ্ধেএসব অপবাদ দেয়া হচ্ছে। ডিসেম্বরে স্কুল ফাঁকি দেয়ায় তার বেতন কাটা হয়েছে। ঘটনার দিন সে ১২টায় স্কুল ছুটি দিয়ে চলে যেতে চায়। এতে বাঁধা দেয়ায় দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির হয়েছে বলে জানান তিনি।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছে বলে জানান। উপজেলা শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস জানান, বারগোপি স্কুলের ঘটনাটি তিনি জেনেছেন। তবে তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি