সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৮
সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা, সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল হক সাহেবের স্ত্রী নুরুন্নাহার চৌধুরী শাহানা আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি ২৭মার্চ মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের সময় নগরীর নগরীর মাউন্ট এডোড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে মারা যান।
মরহুমার নামাজের জানাজা ২৮মার্চ বুধবার বাদ জোহর নগরীর দরগাহে হযরত শাহজালাল (রহ) মাজার সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হবে। এতে ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন তাঁর পরিবার।
মেয়র আরিফুল হক চৌধুরীর শোক
সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা নুরুন্নাহার চৌধুরী শাহানার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। বার্তা প্রেরক: সালেহ আহমদ খসরু

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি