শুক্রবার করোনায় মৃত্যু ৫১, শনাক্ত ৩হাজার ৩৪ জন

প্রকাশিত: 4:14 PM, July 17, 2020

শুক্রবার করোনায় মৃত্যু ৫১, শনাক্ত ৩হাজার ৩৪ জন

প্রভাতবেলা ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৩ হাজার ৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হলো ২ হাজার ৫৪৭ জনের। দেশে মোট করোনা শনাক্ত হলেন ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জন।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ৩ তিন হাজার ৩৪ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৫১ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৫৪৭ জনের।

আরও পড়ুন  ফেঞ্চুগঞ্জের ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৬ প্রার্থী

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৬২ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮ আট হাজার ৭২৫ জনে।

বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ