শোবিজ দুনিয়াকে বিদায় জানালেন অভিনেত্রী সাহার আফসা

প্রকাশিত: 5:05 PM, October 20, 2022

শোবিজ দুনিয়াকে বিদায় জানালেন অভিনেত্রী সাহার আফসা

শোবিজ দুনিয়াকে বিদায় জানালেন অভিনেত্রী সাহার আফসা।

ইসলামী অনুশাসন মেনে চলতে শোবিজের রঙিন দুনিয়াকে বিদায় জানালেন ভোজপুরী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাহার আফসা। নিজের ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে অভিনয় ছাড়ার বিষয়টি জানিয়েছেন আফসা।

গত ২২ সেপ্টেম্বর লম্বা পোস্ট করেছেন ভোজপুরী এ অভিনেত্রী। লিখেছেন, প্রিয় ভাই ও বোনেরা, দয়াবান আল্লাহকে স্মরণ করে জানাতে চাই, আমি শোবিজ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। রুপালি দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহর ইবাদতে বাকি জীবনটা পার করব।

আফসা আরও লেখেন, নাম, যশ, খ্যাতি, সম্মানের জন্য আমি আমার ভক্তদের কাছে কৃতজ্ঞ। তার সাথে আশীর্বাদও পেয়েছি। ছোটবেলায় কোনোদিন ভাবিনি জীবনে এতটা সাফল্য আসবে। আমি আসলে হঠাৎ করেই রুপালি দুনিয়ায় পা রেখেছিলাম। এখন আমি রুপালি দুনিয়া থেকে সম্পূর্ণ বিদায় নেব। আল্লাহর দেখানো আদর্শে জীবনের বাকিটা পথ চলব।

সাহার আফসার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সানা খান। তার পোস্টে কমেন্টস করে লিখেছেন, মাশাআল্লাহ, আপনার জন্য আমি খুব খুশি। আল্লাহ আপনার জীবনের সব ইচ্ছা পূরণ করুন। আশা করি, আপনার সিদ্ধান্ত আরও মানুষকে অনুপ্রাণিত করবে।

আরও পড়ুন  উজানধলের বাতাসে বাউল করিমের সুর

উল্লেখ্য, ২০১৯ সালে ইসলাম ধর্মের পথে চলতে বলিউডকে চিরতরে বিদায় জানান অভিনেত্রী জায়রা ওয়াসিম। ২০২০ সালে ইসলাম ধর্মের টানে বলিউড ছাড়েন অভিনেত্রী সানা খান। চলতি বছরের ফেব্রুয়ারিতে এই তালিকায় যোগ দেন বিগ বসে সুনাম কুড়ানো মেহজাবিন সিদ্দিকী। এবার তাদের সঙ্গে যুক্ত হলো সাহার আফসার নাম।

সর্বশেষ সংবাদ