শ্রীদেবীকে বলিউড তারকাদের শেষ শ্রদ্ধা

প্রকাশিত: ২:৫৬ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০১৮

শ্রীদেবীকে বলিউড তারকাদের শেষ শ্রদ্ধা

 

 • সবাই ছুটে এসেছেন বলিউডের বরেণ্য এই অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে।
 • আরও এসেছেন সাধারণ ভক্তরা।
• কারও হাতে ছিল ফুল, আবার কারও হাতে শ্রীদেবী ছবি কিংবা ব্যানার।

যাঁদের সঙ্গে শ্রীদেবী দীর্ঘদিন কাজ করেছেন, চলাফেরা করেছেন, আড্ডা দিয়েছেন, বিপদে-আপদে ছুটে গেছেন, কিংবা যারা তাঁর কাজ দেখে বড় হয়েছেন, আজ বুধবার তাঁরাই ছুটে এসেছেন বলিউডের বরেণ্য এই অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে। এসেছেন তাঁর আত্মীয়স্বজন। তাঁদের সবার পরনে ছিল সাদা পোশাক। কেউ কেউ আবার কালো পোশাকও পরেছেন। আরও এসেছেন সাধারণ ভক্তরা। তাঁদের কারও হাতে ছিল ফুল, আবার কারও হাতে শ্রীদেবী ছবি কিংবা ব্যানার। রাস্তার দুধারে দাঁড়িয়ে তাঁরা তাকিয়ে ছিলেন সেলিব্রেশন স্পোর্টস ক্লাবের দিকে।

আজ সকাল ৮টা ৩৫ মিনিট, একটু একটু করে ভিড় জমতে শুরু করেছে মুম্বাইর আন্ধেরির লোখান্ডওয়ালা সেলিব্রেশন স্পোর্টস ক্লাবের সামনে। শ্রীদেবীর গ্রিন অ্যাক্রস আবাসন থেকে মাত্র ১০০ মিটার দূরে এই ক্লাব। সকাল ৮টা ৫৮ মিনিটে অ্যাম্বুলেন্সে শ্রীদেবীর মরদেহ সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে এসে পৌঁছায়। অন্য গাড়িতে ছিলেন অনিল কাপুর, বনি কাপুর, অর্জুন কাপুর, জাহ্নবীসহ আরও অনেকে।

আরও পড়ুন  রেললাইনে সেলফি তুলতে গিয়ে ভাই বোনের মর্মান্তিক মৃত্যু

 

শ্রদ্ধা জানাতে আসা তারকাদের কিছু ছবি:

শ্রীরাম নেনে ও মাধুরী দীক্ষিত। ছবি : দেবারতি ভট্টাচার্যশ্রীরাম নেনে ও মাধুরী দীক্ষিত। 

অজয় দেবগন। ছবি : দেবারতি ভট্টাচার্যঅজয় দেবগন। 

হেমা মালিনী ও এষা দেওলহেমা মালিনী ও এষা দেওল

জয়া বচ্চন ও শ্বেতা নন্দা বচ্চন। ছবি : দেবারতি ভট্টাচার্যজয়া বচ্চন ও শ্বেতা নন্দা বচ্চন। 
জয়াপ্রদা। ছবি : দেবারতি ভট্টাচার্যজয়াপ্রদা। ছবি : দেবারতি ভট্টাচার্য
মাহিমা চৌধুরী। ছবি :দেবারতি ভট্টাচার্যমাহিমা চৌধুরী। 
সুভাষ ঘাই। ছবি : দেবারতি ভট্টাচার্যসুভাষ ঘাই। 
সুস্মিতা সেন। ছবি : দেবারতি ভট্টাচার্যসুস্মিতা সেন। 
টাবু। ছবি : দেবারতি ভট্টাচার্যটাবু। 
রবি কৃষ্ণ। ছবি : দেবারতি ভট্টাচার্যরবি কৃষ্ণ।
নিমরাত কৌর। ছবি : দেবারতি ভট্টাচার্যনিমরাত কৌর।

সর্বশেষ সংবাদ