শ্রীলঙ্কাকে ১৫৫ রানের চ্যালেঞ্জিং টার্গেট বাংলাদেশের

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৭

ষষ্ঠ উইকেট জুটিতে মোসাদ্দেকের সঙ্গে অর্ধশতক করে ফিরেন মাহমুদউল্লাহ। শেষ অবধি বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলেছে ১৫৫ রান।  মোসাদ্দেক হোসেন সৈকত ও মাশরাফি বিন মর্তুজা অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। ১৫৬ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করতে পেরেছে টাইগাররা । দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন সৈকত।এছাড়া ৩১ রান আসে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে নামার কথা ছিল দুই দলের। তবে, দুই দলের জাতীয় সংগীতের পর পরই বৃষ্টি নামে কলম্বোয়। তাতে ম্যাচ শুরুতে বিলম্ব হয়। তবে, কোনো ওভার কাটা হয়নি। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তে টাইগারদের হয়ে ওপেনিং করতে নামেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার। ইনিংসের প্রথম ওভারেই বিদায় নেন তামিম। লাসিথ মালিঙ্গা দ্বিতীয় বলেই বোল্ড করে ফিরিয়ে দেন তামিমকে। প্রথম ওভারে এক উইকেট হারিয়ে ৬ রান তোলে বাংলাদেশ।

আরও পড়ুন  শমী’র বিরুদ্ধে ১’শ কোটি টাকার মানহানি মামলা

ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলেই রান আউট হন সাব্বির রহমান (১৬)। দলীয় ৫৭ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি সৌম্য। ব্যক্তিগত ২৯ রানে বিদায় নেন তিনি। ২০ বলে তিনটি চার আর একটি ছক্কায় ইনিংস সাজিয়ে ভিকুম সঞ্জয়ার বলে পেরেরার তালুবন্দি হন সৌম্য। দলীয় ৫৭ রানেই তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। নমব ওভারের দ্বিতীয় বলে আসেলা গুনারন্তের ডেলিভারিতে বোল্ড হন মুশফিকুর রহিম। ৯ বলে এক চারে ৮ রান করেন তিনি।

দলীয় দ্বাদশ ওভারের প্রথম বলে আউট হন সাকিব আল হাসান। সেকেগু প্রশন্নর বলে গুনারত্নেকে ক্যাচ দেওয়ার আগে ১৫ বলে ১১ রান করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ১৯তম ওভারে মালিঙ্গার প্রথম বলেই বোল্ড হন মাহমুদল্লাহ রিয়াদ। ২৬ বলে তিন চারে ৩১ রান করেন তিনি।

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই সিরিজের মধ্যদিয়ে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাশরাফি।

আরও পড়ুন  স্বাগত ১৪২৭ : বাঙালীর ভিন্নরকম বর্ষবরণ

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচের আগে পর্যন্ত ৫টি টি-২০ ম্যাচ খেলে মাত্র ১টিতে জয়ের শেষ হাসি হেসে মাঠ ছাড়তে পেরেছিল বাংলাদেশ। বাকি ৪টি জয়ই ছিল লঙ্কানদের থলিতে। এই ম্যাচের আগে লঙ্কানদের বিপক্ষে টাইগারদের একমাত্র টি-টোয়েন্টি জয়টি এসেছিল ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকায়। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের পঞ্চম ম্যাচে লঙ্কানদের ২৩ রানে হারিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে দলটির বিপক্ষে প্রথমবারের মতো জয়োল্লাস করেছিলেন মাশরাফিরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ