সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৮
এম. রাজু আহমেদ, জুড়ী :‘সংবিধান অনুযায়ী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্টিত হবে, কেউ ঠেকাতে পারবে না। স্বাধীন নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে। নির্বাচন বানচালের চেষ্টা করে কোন লাভ হবে না। জ্বালাও পোড়াও করেও কেউ পার পাবে না। নির্বাচনী মাটে আসুন। মাটে খেলা হবে। ২০১৪ সালে খালেদা জিয়ার দল মানুষ-পুলিশ হত্যা করে নির্বাচন বন্ধ করতে চেয়েছিল, পারেনি। নির্বাচনী ট্রেন মিস করে আম-ছালা সবই গেছে। এবারও পারবে না। নির্বাচন ঠেকানোর সাধ্য কারো নেই। মেসি গোল দিতে পারেনি। নেইমার পড়ে যায়। শেখ হাসিনা পড়ে যাননা গোলও মিস করেন না। ডিসেম্বরে ফাইনাল খেলা হবে। খালেদা জিয়া দুর্নীতি করেছেন। আদালত তাঁকে জেল দিয়েছে। মাট ছেড়ে পালাবেন না। মাটে আসেন। খেলে যান। অন্য ভাবে ক্ষমতায় যাবার চেষ্টা করবেন না’।
কথাগুলো বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোঃ নাসিম এমপি। তিনি মঙ্গলবার দুপুর তিনটায় মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
তিনি বলেন, ‘আগামী নির্বাচনের আগে মৌলভীবাজারে মেডিকেল কলেজ এর কাজ শুরু হবে। ২৫০ শয্যা হাসপাতালে আইসিইউ ও সিসিইউ স্থাপন হবে। জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স, পর্যাপ্ত চিকিৎসক সহ চিকিৎসার প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হবে। স্থানীয় সংসদ সদস্য হুইপ মোঃ শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে অন্যান্যের মধ্যে আব্দুল মতিন এমপি, আজিজুর রহমান, বাবুল কুমার সাহা, ব্রিগেডিয়ার এম এ মহি, নেছার আহমদ, মিছবাহুর রহমান, ফজলুর রহমান, গোলশান আরা মিলি, বদরুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি