সরকারকে মওদুদের হুশিয়ারী

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৮

সরকারকে মওদুদের হুশিয়ারী

প্রভাতবেলা প্রতিবেদিকঃ ২০১৪ সালের ৫ জানুয়ারি মতো নির্বাচন করতে চাইলে সরকার ভুল করবে বলেও হুশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

 

জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবি না মেনে তফসিল ঘোষণা হলে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠবে বলে হুশিয়ার করেছেন বিএনপির এই সিনিয়র নেতা।

 

শুক্রবার ( ২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় মওদুদ বলেন, যদি আমাদের দাবি না মেনে তফসিল ঘোষণা করেন, তা হলে বাংলাদেশে প্রতিবাদের ঝড় উঠবে। সেই ঝড়েই ইনশাল্লাহ আমরা আবার একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার ব্যবস্থা করতে সক্ষম হবো।’

 

তিনি বলেন, জাতীয় ঐক্য ছাড়া একটি স্বৈরাচারী সরকারকে অপসারণ করা সম্ভবপর নয়। এ ঐক্যের মাধ্যমেই বর্তমান সরকারের ষড়যন্ত্র নস্যাৎ হবে।

 

সাবেক এ মন্ত্রী আরও বলেন, শুধু তৃণমূল নয়, শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধেও গায়েবি মামলা দেয়া হয়েছে। আমিসহ আমাদের মহাসচিবসহ স্থায়ী কমিটির নেতারাও রয়েছেন। এটি পরিকল্পিভাবে সরকার করছে।

আরও পড়ুন  মেডিকেল বোর্ডে খালেদার ব্যক্তিগত চিকিৎসকদের রাখা হয়নি

 

‘তারা বুঝতে পেরেছে কোনো রকমের একটা সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ বিপুল ভোটে পরাজিত হবে। সে জন্য তারা বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতারের নতুন পরিকল্পনা নিয়েছে’, যোগ করেন তিনি।

জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে তারেক রহমানের সাজা বাতিল এবং খালেদা জিয়া, হাবিবউন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, মামুন হাসান, ইসহাক সরকার, রবিউল ইসলাম নয়নের মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভা হয়।

 

সংগঠনের আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ ও  ছাত্রদলের সহসভাপতি আসাদুজ্জামান আসাদ বক্তব্য রাখেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ