সাকিবের বলে করুনারত্নে আউট: টাইগার শিবিরে স্বস্থি

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৭

মাঠে ময়দানে ডেস্ক: কলম্বোয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারী বাংলাদেশের বিপক্ষে লড়ছে স্বাগতিক শ্রীলঙ্কা। নিজেদের দুর্দান্ত বোলিং আক্রমণ নিয়ে দিনের শেষ সেশনে রয়েছে টাইগাররা।

শেষ সেশনে সাকিব ফেরান গলার কাঁটা হয়ে থাকা দিমুথ করুনারত্নেকে (১২৬)। সৌম্যর হাতে ধরা পড়ার আগে করুনারত্নে ২৪৪ বলে ১০টি চার আর একটি ছক্কায় নিজের ইনিংস সাজান। সাকিব তাকে ফিরিয়ে তৃতীয় উইকেট দখল করেন। দলীয় ২১৭ রানের মাথায় লঙ্কানরা সপ্তম উইকেট হারায়।

এ রিপোর্ট লেখা অবধি ৮২ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২১৯ রান তুলেছে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে অপরাজিত আছেন আছেন দিলরুয়ান পেরেরা (৪) ও রঙ্গনা হেরাথ। লঙ্কানদের লিড বেড়ে দাঁড়িয়েছে ৯০ রান।

চতুর্থ দিনের শুরুটা দারুণ করে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই ওপেনার উপল থারাঙ্গাকে বোল্ড করে প্যাভিলিওনে ফেরান মেহেদি হাসান মিরাজ। ২৬ রান করেন থারাঙ্গা। দিনের প্রথম সেশন শেষে ৪৩ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় শ্রীলঙ্কা। শুরুর হোঁচট কাটিয়ে লড়তে থাকা লঙ্কানদের বুকে কাঁপন ধরাচ্ছেন কাটার মাস্টার মোস্তাফিজ, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আরও পড়ুন  ৩১ শয্যার সংকটপূর্ণ জনবল দিয়ে চলছে ৫০ শয্যার জুড়ী হাসপাতাল

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ