সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জুন ১৬, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
গত মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ র্যাব-১৪ থেকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। এর আগে গত রবিবার র্যাব-১৪ গোপন সংবাদে হাসেম মিয়ার অবস্থান নিশ্চিত করে। এরপর ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদরের কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে হাসেম মিয়াকে গ্রেপ্তার করে র্যাব।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, র্যাব হাসেম মিয়াকে থানায় হস্তান্তর করার পর আদালতে নিলে আদালত হাসেম মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তাকে তারাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৪ সূত্র জানায়, ১৯৯২ সালের ১০ ডিসেম্বর ডাকাতির অভিযোগে গৌরীপুর থানায় হাসেম মিয়ার নামে একটি মামলা হয়। ওই মামলায় আদালত হাসেম মিয়াকে সাত বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি হাসেম মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন আদালত। এ খবর শোনার পর তিনি পালিয়ে যান। পালিয়ে থাকা অবস্থায় কেটে যায় দীর্ঘ ২৮ বছর।
র্যাব-১৪-এর মিডিয়া অফিসার আনোয়ার হোসেন জানান, হাসেম মিয়া তার পরিচয় গোপন করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় কাঞ্চনপুর এলাকায় বিয়ে করে দীর্ঘদিন ধরে সংসার করে আসছিলেন। ওই এলাকায় তিনি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি