সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৩৯ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০১৮
বিশ্বভুবন ডেস্কঃ ভাবা যায়। মাত্র এক জোড়া সানগ্লাসের জন্য ১০০ ডলার জরিমানা ! তাও এমন একজনকে করা হয়েছে, যিনি রাষ্ট্র পরিচালনা করেন। সর্বময় শাসনকর্তা। ক্ষমতাশালী।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে সানগ্লাসের জন্য ১০০ ডলার জরিমানা করা হয়েছে।
কানাডার আইন অনুযায়ী, ২০০ ডলার মূল্যের বেশি দামি উপহার পেলে তা জনসমক্ষে ৩০ দিনের মধ্যে জানাতে হয়। আর তা না জানানোয় ট্রুডোকে জরিমানা করা হয়েছে।
ওই জরিমানা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পরিশোধও করেছেন সম্প্রতি ।
কানাডার সংবাদমাধ্যম গ্লোবাল নিউজের খবরে বলা হয়, ২০১৭ সালের জুনে প্রিন্স এডওয়ার্ড দ্বীপে সফরে গিয়েছিলেন ট্রুডো। এ সময় তাকে চামড়ার তৈরি পাইলটদের দুই জোড়া সানগ্লাস উপহার দেওয়া হয়েছিল।
গত গ্রীষ্মে ট্রুডোকে দুই জোড়া সানগ্লাস উপহার দিয়েছিলেন কানাডার একজন রাজনীতিক ওয়েড ম্যাকলাচলান । স্থানীয় বাজারে যার মূল্য ৩০০ থেকে ৫০০ ডলার।
শনিবার (২৩ জুন) সিবিসি জানায়, ট্রুডোকে এই জরিমানা করেছে পার্লামেন্টের নীতিগত ওয়াচডগ বা পর্যবেক্ষকরা।
এ বিষয়ে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট অ্যান্ড এথিকস কমিশনার মারিও ডিওনের অফিস থেকে একটি নোটিশও দেয়া হয়েছে।
কানাডার ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট অ্যাক্ট’-আইনের অধীনে সরকারি দায়িত্বে থাকা সব কর্মকর্তা, কর্মচারী ২০০ ডলার বা তার বেশি মূল্যের কোনো উপহার পেয়ে থাকলে অবশ্যই তা প্রাপ্তির ৩০ দিনের মধ্যে জনসমক্ষে প্রকাশ করতে হবে।
কিন্তু উপহার পেয়ে তা প্রকাশ করেননি জাস্টিন ট্রুডো। ১৮ জুন তিনি ওই জরিমানা পরিশোধ করেছেন।
জরিমানা যখন দেয়ার কথা ছিল তার থেকে তিনি প্রায় এক বছর বেশি সময় নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি