সিলেট | |
প্রকাশিত: 5:26 PM, December 28, 2023
সায়েম এক প্রান্ত থেকে ব্যাট হাতে সাঁড়াশি আক্রমণ শানালেও অন্য ব্যাটাররা লম্বা ইনিংস খেলতে পারেননি। জিমখানার ২য় সেরা স্কোরার কামরুল — তার ব্যাট থেকে এসেছে ২৭ রান। ৮ নম্বরে নামা সফরের ২৫ এবং ৭-এ নামা সাঈদের ২১ রানের সুবাদে ২৫০ ছাড়ানো স্কোর করতে সমর্থ হয় ঐতিহ্যবাহী জিমখানা ক্লাব। ৬-এ নেমে মেহদি ১৬ বলে ১৮ রান করে রান তোলার গতি বৃদ্ধিতে সহায়তা করেছেন।
অ্যাপোলো ইলেভেনের সবচেয়ে সফল বোলার ছিলেন সাইফুর, ৪৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। রেদওয়ান, আহনাফ, মুস্তাক ১টি করে উইকেট লাভ করেন।
২৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কামরুলে অফ স্পিনে মোটেও সুবিধা করতে পারেনি অ্যাপোলো’র ব্যাটাররা। তার বোলিং সঙ্গী রাহিনও উইকেট তুলে নেন। ২৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় অ্যাপোলো ইলেভেন। ৪র্থ উইকেট জুটিতে ২৮ রান আসলেও ব্যাটাররা থিতু হতে পারেননি।
জিমখানার বোলাররা শুরু থেকেই আঁটসাঁট বোলিং করে অ্যাপোলো’র রান তোলাকে কঠিন করে তুলেছিলেন। অনভিজ্ঞ ব্যাটাররা রানও করতে পারছিলেন না, উইকেটেও টিকে থাকতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৩৮.২ অভারে ১০০ রানে অলআউট হয়ে যায় অ্যাপোলো ইলেভেন।
রেদওয়ান ২০, তুহিন ১৫, শাহান ১৩ রান করেন। অন্য কোনো ব্যাটার দুই অঙ্কের দেখা পাননি। অতিরিক্ত খাত থেকে আসে ১৪ রান!
জিমখানার কামরুল ১৩ রান, নাবিল ২৮ রানের বিনিময়ে ৩টি করে উইকেট লাভ করেন। গালিব ২টি, সাঈদ এবং রাহিন ১টি করে উইকেট লাভ করেন।
সিলেট লিগে টানা দুই ম্যাচে জিতলো জিমখানা। তাদের হয়ে দুই ম্যাচে দু’টি সেঞ্চুরি এসেছে। ১ম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন গালিব।
দুর্দান্ত সেঞ্চুরি করা সায়েম ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরষ্কার লাভ করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি