সিলেট | |
প্রকাশিত: 1:33 AM, July 2, 2020
প্রভাতবেলা প্রতিবেদক: দৈনিক জালালাবাদের আলোকচিত্রী হুমায়ূন কবীর লিটনের পিতা, বাংলাদেশ সেনাবাহিনীর (অব:) সার্জেন্ট এম.এ মোছাব্বির নামাজে জানাযা বুধবার(১ জুলাই) বাদ আছর দক্ষিণ সুরমার কায়েস্তরাইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজে ইমামতি করেন কায়েস্তরাইল জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান নইমী। জানাজা শেষে বারখলাস্থ পারিবারিক গোরস্তানে মরহুমের লাশ দাফন করা হয়।
মরহুমের নামাজে জানাযায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, জনপ্রতিনিধি, সমাজসেবী, যুব সমাজের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
হুমায়ুন কবির লিটন জানান, তার পিতা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জুন থেকে সিলেট সেনানিবাসস্থ হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন।
করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় মরহুম এম.এ মোছাব্বির এর গোসল ও দাফন কাজের দায়িত্ব পালন করেন কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
সিলেট নগরীর দক্ষিণ সুরমার বারখলা নিবাসী এম.এ মোছাব্বির সাউথ সুরমা প্রি-ক্যাডেট একাডেমীর প্রতিষ্ঠাতাসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সংস্থার সাথে সম্পৃক্ত ছিলেন। গত মঙ্গলবার (৩০জুন) দিবাগত রাত ৩:৩০ মিনিটে সিলেট
সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র, ১ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি