সালমান শাহ আত্মহত্যাই করেছিলেন

প্রকাশিত: 1:38 PM, February 24, 2020

সালমান শাহ আত্মহত্যাই করেছিলেন

 

প্রভাতবেলা ডেস্ক:

আত্মহত্যাই করেছিলেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহ। পরিবারের পক্ষ থেকে তাকে হত্যার যে অভিযোগ করা হয়েছিলো তার কোন প্রমাণ পাওয়া যায়নি। দীর্ঘ তদন্তের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এমনটাই জানিয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংস্থাটির প্রধান বনজ কুমার মজুমদার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

 

তিনি বলেন, পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণায় আত্মহত্যা করেছেন সালমান শাহ। সালমান শাহ রহস্যজনক মৃত্যুর মামলার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ