সালাউদ্দিন টুকুর মাতৃবিয়োগে সিলেট যুবদলের শোক

প্রকাশিত: 2:09 PM, August 14, 2023

সালাউদ্দিন টুকুর মাতৃবিয়োগে সিলেট যুবদলের শোক

প্রভাতবেলা ডেস্ক:

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মা মোসাম্মৎ সালমা খাতুন (৮৪) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। মরহুমার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

এক শোক বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মা এদেশের গণতন্ত্র উত্তরণের জন্য তার জীবদ্দশায় অনেক ত্যাগ শিকার করেছেন। এই মহিয়সী নারীর প্রয়াণে গোটা যুবদল পরিবার শোকাহত। আল্লাহ মরহুমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

সর্বশেষ সংবাদ