সিলেট | |
প্রকাশিত: 4:32 PM, July 22, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
করোনার পরীক্ষা ও চিকিৎসা নিয়ে প্রতারণার দায়ে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয়।
বুধবার (২২ জুলাই) সংস্থাটির সহকারী পরিচালক মো. সিরাজুল ইসলাম মামলাটি করেন। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মামলায়, অন্য আসামীরা হলেন- মো. ইব্রাহিম খলিল, ব্যবস্থাপনা পরিচালক, রিজেন্ট হাসপাতাল লিঃ, মো. সোহানুর রহমান, সাবেক প্রিন্সিপাল অফিসার, এসই ব্যাংকিং, এনআরবি ব্যাংক লিঃ, কর্পোরেট হেড অফিস, ঢাকা ও ওয়াহিদ বিন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট, এসই ব্যাংকিং, এনআরবি ব্যাংক লিঃ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি