সিলেট | |
প্রকাশিত: 10:48 PM, July 12, 2020
প্রভাতবেলা প্রতিবেদক, ঢাকা: করোনা ভাইরাসের ভুয়া রিপোর্ট দেওয়ার দায়ে অভিযুক্ত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে শাহেদ করিম এবং জিকেজি হেলথ কেয়ারের মালিক আরিফুল চৌধুরী ও ডা. সাবরিনার ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রবিবার এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে ব্যাংকগুলোকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় আলোচ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের একক ও যৌথ নামে থাকা সব ধরণের ব্যাংক হিসাবে থাকা লেনদেন অপ্রচলযোগ্য (ফ্রিজ) করার নির্দেশনা দেওয়া হয়। সিআইসির মহাপরিচালক আলমগীর হোসেন প্রভাতবেলাকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের গত পাঁচ বছরের তথ্য, কর ফাইলে দেখানো তথ্য মিলিয়ে দেখা হবে। এর মধ্যে অসামঞ্জস্যতা দেখা গেলে বিদ্যমান আয়কর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি