সিরাজগঞ্জে জেএমবি সন্দেহে ৪ নারী আটক

প্রকাশিত: 3:27 PM, July 24, 2016

সিরাজগঞ্জ শহরের মাসুমপুর উত্তরপাড়ার একটি বাসা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন চার নারী সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পৌর এলাকার ওই বাসায় রবিবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তাদের কাছ থেকে তাজা ককটেল, গ্রেনেড তৈরির সরঞ্জাম ও জিহাদি বইপত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
আটকরা হলেন—সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের মাহবুবুল আলমের স্ত্রী নাদিরা তাবাসসুম রানী (৩০), বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার ক্ষুদ্রফুলকোট গ্রামের খালিদ হানানের স্ত্রী হাবিবা আক্তার JMB1মিশু (১৮), একই উপজেলার পরানবাড়িয়া গ্রামের সুজন আহমেদের স্ত্রী রুমানা আক্তার রুমা (২১) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বোচাদহ দক্ষিণগঞ্জ গ্রামের মামরুল ইসলামের স্ত্রী রুনা বেগম (১৯)।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের জানান, শহরের মাসুমপুর উত্তর পাড়ার জনৈক মো. হুকুম আলীর ভাড়া দেওয়া বাসায় নিষিদ্ধ ঘোষিত জেএমবি সংগঠনের সদস্যরা নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে গোপন বৈঠকে বসেছে—এমন সংবাদ পেয়ে রাত ৩টার দিকে অভিযানে যায় ডিবি পুলিশ। বাসার গেটের সামনে উপস্থিত হয়ে আশপাশের গণ্যমাণ্য ব্যক্তিদের সামনে দরজা খুলে ভেতরে গিয়ে তাদের বৈঠক করতে দেখা যায়। জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় সন্দেহ হয়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে স্টিলের বক্সের ভেতর থেকে ৬টি তাজা ককটেল, গ্রেনেড তৈরির বিভিন্ন উপকরণ, ২০০টি লোহার বল, ১০টি ছোট সার্কিট বোর্ড, লোহার তৈরি গ্রেনেডের বডি ৪টি, কালো টেপ ২টি, লাল টেপ ২টি, কালো টেপ দিয়ে মোড়ানো বৈদ্যুতিক তার লাগানো ৪টি ফিউজ, কানেক্টর ক্লিপ ৪টি, তারা লাগানো সার্কিট সুইচ ১০টিসহ বিভিন্ন রঙের ছোট ছোট ইলেকট্রিক তার ও কতগুলো জিহাদি বই উদ্ধার করা হয়।

আরও পড়ুন  ডিআইজি মিজান কারাগারে

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ ঘোষিত জেএমবি সংগঠনের সক্রিয় নারী সদস্য বলে স্বীকার করেছে। প্রায় ৩ মাস ধরে ওই বাসা ভাড়া করে গোপনে জেএমবি সংগঠনের সদস্য সংগ্রহ ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনান জন্য গোপন বৈঠক করছিল। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক মামলা হয়েছে বলেও জানান ওসি।

সর্বশেষ সংবাদ