সিলেট | |
প্রকাশিত: 11:27 AM, February 23, 2021
প্রভাতবেলা ডেস্ক:
যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাসহ পাঁচজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে জেলার কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মুক্তিযোদ্ধা ফজলুল হকের পরিচয় পাওয়া গেছে। তিনি বগুড়ার মাঝিড়া বি-ব্লকের বাসিন্দা। তবে অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন জানান, বগুড়া থেকে ময়মনসিংহগামী যুগান্তর পরিবহনের যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছলে সামনের চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী তেলবাহী ট্রাকের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালকসহ বাসের ৪ জনের মৃত্যু হয়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ওই সময় আহতদের মধ্যে আরও একজন মারা যায়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি