সিলেটের জৈন্তাপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক আটক

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, মে ৯, ২০২০

সিলেটের জৈন্তাপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক আটক

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটের জৈন্তাপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীকে অচেতন করে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিওচিত্র ধারণের অভিযোগে ধর্ষককে গ্রেফতার করেছে র‌্যাব-৯ ।

গত ২ এপ্রিল রাতে প্রতিবেশীর বাড়ীতে ইফতার শেষে ধর্ষণের শিকার ঐ ছাত্রীকে কৌশলে চায়ের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে অচেতন করে একাধিকবার ধর্ষণ করে ধর্ষক কয়েস আহমদ এবং তা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে । পরবর্তীতে ধর্ষিতাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয় এবং জৈন্তাপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হলে অভিযানে নামে র‌্যাব-৯ ।

 

গতকাল ০৮ মে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানাধীন নিজপাট মাহুতহাটি থেকে প্রধান আসামী কয়েস আহমদকে গ্র্রেফতার করে র‌্যাব-৯।

 

গ্রেফতারকৃত আসামী কয়েস আহমেদ (২৯), জৈন্তাপুর উপজেলার নিজপাট মাহুতহাটি গ্রামের সমছুল ইসলামের পুত্র ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ