সিলেট | |
প্রকাশিত: 3:27 PM, April 25, 2021
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেট নগরীর দর্শনদেউড়ি এলাকা থেকে ফেন্সিডিলসহ রহমত আলী (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। এসময় র্যাব তার কাছ থেকে ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
গ্রেফতারকৃত রহমত আলী গোয়াইনঘাট থানাধীন ঘোড়ামারা গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে। রবিবার (২৫ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃত রহমত আলীকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এরআগে শনিবার (২৪ এপ্রিল) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব তাকে গ্রেফতার করে।
রবিবার (২৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন, র্যাব গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী রহমত আলীকে গ্রেফতার করেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি