সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:: সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ, গোয়াইনঘাটের জাফলংসহ অন্য সকল পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন।
শনিবার ভোর ৬টা থেকে পূর্বঘোষিত ধর্মঘট শুরু হয়। ফলে সিলেট নগরীসহ জেলার কোথাও পন্যপরিবাহী ট্রাক চলাচল করতে দেখা যায় নি।
ট্রাক শ্রমিকরা জানান, পাথর কোয়ারি বন্ধ থাকায় তারা পাথর পরিবহন করতে না পারায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এর আগে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সভা সমাবেশ, স্মারকলিপি ও আলটিমেটাম দেওয়া হলেও কোয়ারি খুলে দেওয়া হয় নি। ফলে বাধ্য হয়ে শ্রমিকরা স্বত:স্ফূর্ত কর্মবিরতি পালন করছে।
ধর্মঘটের কারণে সিলেটে কোনো ধরণের পাথর পরিবহন না হওয়ায় সিলেট-কোম্পানীগঞ্জ বঙ্গবন্ধু আঞ্চলিক মহাসড়ক, সিলেট-তামাবিল মহাসড়কসহ সকল সড়কে ট্রাক চলাচল বন্ধ রেখে শ্রমিকরা ধর্মঘট করছে। ধর্মঘটের কারণে সকালে সবজিবাহী কোনো ট্রাকও সিলেটে প্রবেশ করেনি।
প্রভাতবেলা /২৫-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি