বিশ্বনাথে ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ

প্রকাশিত: 7:21 PM, May 2, 2017

বিশ্বনাথে ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ

আব্দুস সালাম, বিশ্বনাথ: সিলেটের বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে সরকারি ত্রাণ বিতরনের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ত্রাণ বিতরনের উদ্বোধন করা হয়। বিশ্বনাথ ইউনিয়নের ৫০জন কৃষকের মধ্যে ৩৮ কেজি চাল ও নগদ ৫০০ টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
বিশ্বনাথ ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূইয়া, পিআই নুরুল ইসলাম,রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, ইউপি সদস্য ইরন মিয়া, ইউনুছ আলী, আবদুল মুমিন মামুন উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ