সিলেটে করোনায় আরও পাঁচজনের মৃত্যু

প্রকাশিত: 12:45 PM, July 30, 2020

সিলেটে করোনায় আরও পাঁচজনের মৃত্যু

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলার চারজন আর মৌলভীবাজার জেলার একজন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১৪৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ১০৮ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজারে ১৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সিলেটের কার্যালয় থেকে পাঠানো কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশন প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এদিকে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৭৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলার ৩৫ জন, সুনামগঞ্জের ১৭ জন এবং মৌলভীবাজারের ২৩ জন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ হাজার ৭৩৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪ হাজার ১৫৪ জন, সুনামগঞ্জে ১ হাজার ৪৬১ জন, হবিগঞ্জে ১ হাজার ১৩৮ জন এবং মৌলভীবাজারে ৯৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন  ডুপিটিলা গ্যাসকূপ খনন কাজে স্থাবর সম্পত্তি অধিগ্রহণের আবেদন

অন্যদিকে, সিলেট বিভাগে ৩ হাজার ৩৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১ হাজার ৬১ জন, সুনামগঞ্জে ১ হাজার ১০৭ জন, হবিগঞ্জে ৬৬৪ জন এবং মৌলভীবাজারে ৫৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আর করোনা ভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ১৪৬ জন। এরমধ্যে ১৮১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ