সিলেটে করোনায় ব্যবসায়ী ও বিএনপি নেতার মৃত্যু

প্রকাশিত: 4:48 AM, May 18, 2020

সিলেটে করোনায় ব্যবসায়ী ও বিএনপি নেতার মৃত্যু

প্রভাতবেলা প্রতিবেদক: করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সিলেটের দক্ষিণ সুরমার ব্যবসায়ী ও রাজনীতিক দবির মিয়া মারা গেছেন।। রোববার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ১০ টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ এখনো ( ভোর সাড়ে ৪ টা) হাসপাতালে রয়েছে বলে জানা গেছে।

তার বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে। তিনি তেতলি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।  তিনি সোবহানীঘাট নোয়াব আলী মার্কেটে ব্যবসা করতেন। হাসপাতাল সুত্র তার বয়স ৬৫ বল্লেও পারিবারিকসুত্র বলছে ৬০ এর উপরে নয়।

তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তা মানতে নারাজ পরিবারের সদস্যরা। তারা বলছেন তিনি হা্র্ট এটাকে মারা গেছেন। সিলেট জেলা যুবদল নেতা অলিউর রহমান দবিরউদ্দিনের ভায়রা ভাইর বরাত দিয়ে প্রভাতবেলা’কে জানান, দবিরউদ্দিনের কোন উপসর্গ ছিলো না। একটু গলাব্যথা ছিল। আগে তিনি টেস্ট করিয়েছিলেন। রোববার তার শরীর খারাপ করলে রাতেই হাসপাতালে ভর্তি হন। ভর্তি হবার ঘন্টা দেড়েক এর মধ্যেই তিনি মারা যান। তাই তারা মনে করছেন তিনি হার্ট এটাক করছেন।

আরও পড়ুন  সাতক্ষীরা উপকূলে আম্ফানের তাণ্ডব

অপরদিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাহতাব উদ্দিন প্রভাতবেলাকে জানান, দবির উদ্দিন রোববার(১৭ মে) রাত ৯ টায় হাসপাতালের ভর্তি হয়েছিলেন এবং সাড়ে ১০ টায় মারা যান।তিনি জানান, রোববার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়।

মরহুমের আরেক ভাই করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

 

সর্বশেষ সংবাদ