সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৩
প্রভাতবেলা প্রতিবেদক:
নিহত অর্চনা ছত্রী (১১) খাদিম চা-বাগানের শ্রমিক বুলবুল ছত্রীর মেয়ে। শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন খাদিমনগর ইনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আতাউর রহমান।
জানা যায়, বুলবুল ছত্রীর বাড়ি টিলার পাদদেশে। দুই দিন ধরে বৃষ্টির ফলে শনিবার ভোর চারটার দিকে টিলাটি ধসে পড়ে। এতে বুলবুল ছত্রীর বাড়ি টিলার মাটির নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন গিয়ে মাটির নিচ থেকে বুলবুল ছত্রী। তার স্ত্রী এবং চার বছরের ছেলেকে উদ্ধার করে। তবে এ সময় তাদের মেয়ে অর্চনাকে পাওয়া যাচ্ছিল না। পরে প্রায় দুই ঘণ্টা পর অর্চনাকে ঘরের মধ্যে মাটিচাপা অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।
এব্যাপারে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার বলেন, শনিবার ভোররাতে টিলার মাটি ধসে এক শিশু মারা গেছে। খবর স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। আরও ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি