সিলেট | |
প্রকাশিত: 3:48 PM, December 1, 2020
সিলেটে ট্রাফিক পক্ষ শুরু। আজ ১ ডিসেম্বর হতে শুরু সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক ট্রাফিক পক্ষ ২০২০ শুরু হয়েছে। প্রভাতবেলা ডেস্ক।
সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে শুভ উদ্বোধনের মাধ্যমে ট্রাফিক পক্ষ ২০২০ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। উদ্বো্ধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এসএমপি কমিশনার মোঃ নিশারুল আরিফ। গন্যমান্য ব্যক্তি ও জনসাধারনের উপস্থিতিতে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার থেকে কাজী নজরুল ইসলাম চত্বর, রিকাবি বাজার পর্যন্ত স্বাস্থবিধি মেনে এক বর্ণাঢ্য র্যালির প্রদক্ষিণ করে ।
ট্রাফিক পক্ষ উপলক্ষে মহানগরীর আম্বরখানা, মেন্দিবাগ, জিতু মিয়ার পয়েন্ট, বন্দরবাজার, ফেঞ্চুগঞ্জ রোডে দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ করা হয়েছে। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহানগরীর ১৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে প্লেকার্ড স্থাপন করা হয়েছে। নগরবাসীকে ট্রাফিক আইন মানতে উৎসাহিত করতে মহানগরীর ৬টি পয়েন্টে সচেতনতামূলক কার্যক্রম ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে চেকপোস্ট পরিচালনা করা হবে। ট্রাফিক পক্ষ ২০২০ উপলক্ষে ০২টি সুসজ্জিত পিকআপ এর মাধ্যমে ট্রাফিক আইন সম্পর্কে মহানগরী এলাকায় সচেতনতা মূলক বার্তা ও মাইকিং করা হচ্ছে।
তাছাড়া নগরীর হুমায়ুন রশিদ চত্বর, আব্দুস সামাদ চত্বর, পীর হাবিবুর রহমান চত্বর, কামরান চত্বর, আম্বরখানা পয়েন্ট, চৌহাট্টা, নজরুল চত্বর, মদিনা মার্কেট, তেমুখী পয়েন্ট, টিলাগড় পয়েন্ট, মুক্তিযোদ্ধা চত্বরে প্লেকার্ড প্রদর্শনের মাধ্যমে সড়ক পরিবহন আইন ২০১৮ ও ট্রাফিক পক্ষ ২০২০ উপলক্ষে সচেতনতা কার্যক্রম, লিফলেট বিতরণ করা হয়।
এদিকে, কার্যক্রমে স্বচ্ছতা, দক্ষতা ও সমন্বয় বাড়াতে সিলেটে ট্রাফিক পুলিশে যুক্ত হলো ‘‘বডি ওর্ন ক্যামেরা’। মঙ্গলবার (১ ডিসেম্বর) ট্রাফিক পক্ষ শুরুর দিনে বিশেষ এই ক্যামেরা পেলেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের ১০ সার্জন।
মঙ্গলবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্তমঞ্চে ট্রাফিক পক্ষ ২০২০ উদ্বোধন শেষে সার্জনদের গায়ে এই ক্যামেরা সংযুক্ত করেন এসএমপি কমিশনার নিশারুল আরিফ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি