সিলেট | |
প্রকাশিত: 7:01 PM, February 11, 2020
প্রভাতবেলা ডেস্ক:
সিলেট মহানগরী এবং আশপাশের এলাকায় বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধের কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরী মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বুধবার ও পরদিন বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় উল্লেখিত সময়ে কোনো গ্যাস সরবরাহ করা হবে না। তবে ক্যান্টনমেন্ট ও দক্ষিণ সুরমা এর আওতার বাইরে থাকবে। অর্থাৎ এসব এলাকায় গ্যাস সরবরাহ চালু থাকবে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি