সিলেট চেম্বারের পরিচালক নির্বাচিত হলেন যারা

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, মে ২১, ২০১৭

সিলেট চেম্বারের পরিচালক নির্বাচিত হলেন যারা

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের ২০১৭-২০১৯ সাল মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন শেষ হয়েছে। শনিবার নগরীর ধোপাদীঘিরপাড়স্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ নির্বাচনে ২১টি পদে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে অর্ডিনারী শ্রেণী থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন খন্দকার সিপার আহমদ, মোঃ হিজকিল গুলজার, মোঃ সাহিদুর রহমান, নুরুল ইসলাম, মোঃ ওয়াহিদুজ্জামান (ভূট্টো), আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, মুশফিক জায়গীরদার, ফালাহ উদ্দিন আলী আহমদ, মোঃ আব্দুর রহমান ও হুমায়ুন আহমেদ।
এসোসিয়েট শ্রেণী থেকে থেকে নির্বাচিত হয়েছেন মাসুদ আহমদ চৌধুরী, জিয়াউল হক, পিন্টু চক্রবর্তী, মোঃ এমদাদ হোসেন, আব্দুর রহমান ও চন্দন সাহা এবং ট্রেড গ্রুপ শ্রেণী থেকে মোঃ লায়েছ উদ্দিন, মোঃ মুজিবুর রহমান মিন্টু, মোঃ আতিক হোসেন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
সকাল ৯ ঘটিকা থেকে একটানা বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ করা হয় এবং ভোট গণনা শেষে ঐদিনই নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২২ মে সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও সহ সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ