সিলেট ডায়াবেটিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি

প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৭

সিলেট ডায়াবেটিক সমিতির পূর্ণঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে সদ্য অনুষ্ঠিত সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০১৭-২০১৯ ইংরেজি মেয়াদকালের জন্য নির্বাচিত নতুন কার্যকরী কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. আইয়ুব আলী।
এর আগে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে একক প্যানেলে ২৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি পদে অধ্যাপক ডা. এম. এ. রকিব, সাধারণ সম্পাদক পদে লোকমান আহমদ ও কোষাধ্যক্ষ পদে এম. এ. মান্নান পুনরায় নির্বাচিত হন।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি অধ্যাপক ডা. এম এ আহ্বাব, আ.ফ.ম কামাল (এডঃ), ডা. মো: আলতাফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন (এডভোকেট), ডা. মুর্শেদ আহমদ চৌধুরী, প্রদীপ কুমার ভট্টাচার্য্য (এডভোকেট), কোষাধ্যক্ষ এম.এ মান্নান, যুগ্ম কোষাধ্যক্ষ শিবব্রত ভৌমিক চন্দন, সদস্য ইকবাল আহমদ চৌধুরী (এডভোকেট), ডা. আজিজুর রহমান, ডা. শিব্বির আহমদ শিবলী, আ.ন.ম সফিকুল হক, জামিল আহমদ চৌধূরী, মো. মুজিবুর রহমান শওকত, আফতাব চৌধুরী (সাংবাদিক), মো. জামাল ইয়াকুব, মো. ইমরান চৌধূরী, খন্দকার সিপার আহমদ, সৈয়দ সুজাত আলী, নাজনীন হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, ডা. সুধাময় মজুমদার, এ.কে.এম. আহাদুস সামাদ, নজমুল হক, আব্দুস সামাদ নজরুল। বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ