মহানগর ছাত্রদলের কমিটি বাতিল

প্রকাশিত: 4:16 PM, April 4, 2017

সাংগঠনিক স্থবিরতার অজুহাতে সিলেট মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি বাতিল করেছে কেন্দ্রীয় ছাত্রদল। ৩ এপ্রিল (সোমবার) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রেরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক স্থবিরতার কারণে সিলেট মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসান এবং সাধারণ সম্পাদক আকরামুল হাসান। অচিরেই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ