সিলেট মহানগর যুবদল নেতা মন্তাজ মুন্নাকে আটকে নিন্দা

প্রকাশিত: 2:18 PM, July 27, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ সিলেট মহানগর যুবদল নেতা মন্তাজ হোসেন মুন্নার আটকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা যুবদলের নেতৃবৃন্দ।

 

বৃহস্পতিবার (২৬ জুলাই) সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামনু ও সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক গণমাধ্যমে পাঠানো এক নিন্দা বার্তায় বলেন, সরকার সিলেট সিটি নির্বাচন বানচাল করতে জাতীয়তাবাদী নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন চালাচ্ছে’।

 

যুবদল নেতারা বলেন, নির্বাচন পুর্ব পর্যন্ত নেতাকর্মীদের হয়রানি না করার নির্দেশ হাইকোর্টের থাকলেও প্রশাসন তা মানছেনা। বিনা কারনে জাতীয়তাবাদী নেতাকর্মীদের গ্রেফতার করছে।

 

অনতিবিলম্বে যুবদল নেতা মন্তাজ হোসেন মুন্নাকে মুক্তি দিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ