সিলেট লকডাউন

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০

সিলেট লকডাউন

প্রভাতবেলা প্রতিবেদকঃঃ সিলেট জেলাকে   লক ডাউন ঘোষণা করা হয়েছে। আজ ১১ এপ্রিল জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। ফলে আজ থেকে সিলেট থেকে বের হওয়া এবং সিলেটে প্রবেশ করা যাবেনা। আন্তঃজেলা সব সড়ক ও নৌপথে এ নির্দেশনা কার্যকর থাকবে। আভ্যন্তরীন চলচলেও একই নির্দেশনা বহাল থাকবে। তবে খাদ্য-পণ্যসামগ্রী,ঔষধ, সংবাদপত্র সহ জরুরী সেবায় নিয়োজিত পরিবহন এ নির্দেশনার বাইরে থাকবে।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিলেট লকডাউন থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ