সুনসান নিরবতায় প্রস্তুত মনমথপুর

প্রকাশিত: ২:৩৮ পূর্বাহ্ণ, মে ১১, ২০১৬

সংবাদদাতা : জামায়াতের ইসলামের আমির মতিউর রহমান নিজামীর দাফনের প্রস্তুতি চলছে তার নিজ গ্রাম মনমথপুর।

সন্ধ্যার পর থেকেই পারিবারিক কবরস্থান পরিস্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়।

নিজ গ্রাম পাবনার সাথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের মনমথপুরে গ্রামের মনমথপুর মাদরাসা মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন।

ফাঁসির রায় কার্যকর করাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। রাত ৯ টার পর থেকেই সাথিয়া বাজার, মনমথপুরসহ বিভিন্ন এলাকায় নেমে এসেছে সুনসান নীরবতা। বন্ধ হয়ে গেছে সব ধরনের দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান।

এদিকে এলাকায় পুলিশী টহল নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সাথিয়া থানার ওসি নাসির উদ্দিন জানান, মতিউর রহমান নিজামীর নিজ গ্রাম মনমথপুর মাদরাসা মাঠে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানেই তাকে দাফন করা হবে।

এদিকে মতিউর রহমান নিজামীর চাচাত ভাই আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, রাত সাড়ে ১০টার দিকে পুলিশের পাহারায় মনমথপুর কবরস্থানে নিজামীর দাফনের স্থান নির্ধারণ করা হয়।

সর্বশেষ সংবাদ