সুনামগঞ্জের শাল্লায় বজ্রপাতে কৃষক নিহত

প্রকাশিত: 1:45 PM, April 18, 2020

সুনামগঞ্জের শাল্লায় বজ্রপাতে কৃষক নিহত

 

প্রতিনিধি, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নারায়নপুরের শাষখাই এলাকায় বজ্রপাতে শঙ্কর সরকার (২২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

 

শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ভান্ডারবিল হাওর থেকে নিজ বাড়ি ফেরার পথে শাষখাই বাজার এলাকায় বজ্রপাতে ওই তরুণ মারা যান। সে উপজেলার হবিবপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাসিন্দা।

 

স্থানীয়রা জানায়, শনিবার সকালে শংকর সরকার ভান্ডারবিল হাওরে ধান কাটতে যায়। হঠাৎ দিনের অবস্থা খারাপ হয়ে আসায় বাড়ি ফিরে যাওয়ার পথে শাষখাই বাজার এলাকায় বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। নিহত তরুণ একজন কৃষি শ্রমিক।

 

নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ