সুনামগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২

প্রকাশিত: 2:45 PM, May 7, 2020

সুনামগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২

 

প্রতিনিধি, সুনামগঞ্জ:

সুনামগঞ্জ জেলার সদর উপজেলার অচিন্তপুর এলাকা থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছ র‌্যাব-৯।

বুধবার (০৬ মে) বিকেলে সদরউপজেলার অচিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে ২৮০ (দুইশত আশি ) পিস ইয়াবা ট্যাবলেটসহ উজ্জল মিয়া (৩৩) ও মোঃ তকবির হোসেন (৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-৯।

 

গ্রেফতারকৃত মোঃ উজ্জল মিয়া (৩৩) সোনাপুর গ্রামের রবি মিয়ার পুত্র এবং মোঃ তকবির হোসেন (৩০) একই গ্রামের আবু সালামের পুত্র । উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে ।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ